দেশ মানে তো এক খণ্ড মাটি
মাটির কি কোনো দোষ থাকে?
মাটির চেয়ে আর কি আছে খাঁটি?
এই মাটির উপরই দাপড়ে বেড়ায়
অনেক নরপিশাচ, নরখাদক বহু
যারা দেখতে মানুষ কিন্তু হিংস্র পশু।
শিশুর মনে এ ভুবনের সবাই নিষ্পাপ
হঠাৎ তার খেলা পন্ড হয়, সব থমকে যায়
লুকিয়ে থাকা এক নরপিশাচের থাবায়।
অবশেষে এই নরপিশাচকে চিনতে হলো
দিতে হলো সম্মান, নিয়ে গেল জীবন
দায় সবার, শিশুটি ভেবেছিল সবাইকে আপন।


Leave a comment